BDTIPS25 .GA

Featured Posts

[Travel][feat1]

bangla jokes 2018 app dawonlod koron

September 10, 2018
bangla jokes 2018 app dawonlod koron bangla jokes 2018 app dawonlod koron Reviewed by TIPS BANGLS on September 10, 2018 Rating: 5

শতভাগ সরাসরি বিনিয়োগে বাংলাদেশে আসছে অ্যামাজন

September 08, 2018

Symphony 2018
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শতভাগ সরাসরি বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে অ্যামাজন।
২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই ই-কমার্স কোম্পানিটি, সম্প্রতি যার মার্কেট ভ্যালু ট্রিলিয়ন মার্কিন ডলার।
চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। তখন সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশে কার্যক্রম শুরুর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।
আলিবাবার মতো বাংলাদেশে কার্যক্রম থাকা কোনো কোম্পানি কিনে বা কোনো অংশীদারিত্বে নয়, অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে।
তবে শুরুতে এই বিনিয়োগের পরিমাণ কত হবে তা জানা যায়নি।
বাংলাদেশে সফরকালে অ্যামাজন কর্তৃপক্ষ অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), ব্যাংকিং খাত, বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে বৈঠক-আলোচনা করে গেছেন।
শনিবার দেশিয় ই-কমার্স খাতের ভবিষ্যত রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি।
জানা গেছে, এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে অ্যামাজন। যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয়।
বর্তমান বিদেশি বিনিয়োগ নীতি অনুয়ায়ী এই সুবিধা পেতে অ্যামাজনের কোনো বাধা নেই বলে বলছেন অ্যামজনের সঙ্গে বৈঠক করা দেশিয় একটি দপ্তরের ই-কমার্স খাত বিশেষজ্ঞ।
শতভাগ সরাসরি বিনিয়োগে বাংলাদেশে আসছে অ্যামাজন শতভাগ সরাসরি বিনিয়োগে বাংলাদেশে আসছে অ্যামাজন Reviewed by TIPS BANGLS on September 08, 2018 Rating: 5

প্লেস্টোর থেকে ডেভেলপাররা আয় করেন যেভাবে

September 08, 2018

মোশাররফ রুবেল, অ্যাপ ডেভেলপার  অতিথি লেখক : বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করছেন গুগলপ্লেস্টোরের বিভিন্ন অ্যাপ। প্রতিনিয়ত এসব অ্যাপ ডেভেলপ করছেন বিভিন্ন কোম্পানি ও ফ্রিল্যান্স ডেভেলপাররা। তারা প্লে স্টোরে অ্যাপ আপলোড করে কিভাবে আয় করেন তা নিয়ে অনেকের কৌতুহল।
ডেভেলপার হিসেবে যারা কাজ করতে আগ্রহী তারাও জানতে চান কিভাবে আয় আসে প্লে স্টোর থেকে।
এ ক্ষেত্রে ডেভেলপারদের আয়ের অনেক পন্থা হয়েছে। একটি মার্চেন্ট খোলার মাধ্যমে তারা নিজেদের অ্যাপ থেকে আয়করতে পারেন।
ফ্রি অ্যাপ মনেটাইজেশনব্যবহারকারীরা সবসময় ফ্রি অ্যাপ পেতে পছন্দ করেন। তাই প্লে স্টোর তাদের ফ্রি অ্যাপ দিয়ে তা মনেটাইজেশন করার সুযোগ দিয়েছে ইন অ্যাপ বিলিং ব্যবহারের মাধ্যমে। এ সুবিধা ব্যবহার করে ডিজিটাল পণ্য বিক্রি করা যাবে।
ক) ডিউরেবল ( Durable ) – একবার কিনে ফেলার পর ওই ফিচার ব্যবহারকারীর কাছে সবসময় থাকবে।   যেমন- অ্যাপের কোনো এডিশনাল ফিচার।
1
খ) কনজিউমেবল ( Consumable ) – কোনো আইটেম কেনার পর প্রোগ্রেসিভলি ব্যবহার করা যাবে কিংবা তা এক্সপায়ার হয়ে যাবে কিছু সময় পর। যেমন- কিনে নেওয়া কোনো গেম বুস্টার।
প্রিমিয়ামএ পদ্ধতিতে একজন ডেভেলপার ব্যবহারকারীর কাছে সম্পূর্ণ অ্যাপটি বিক্রি করতে পারবেন। ডাউনলোডের সময় ইউজারকে নির্দিষ্ট পরিমান পে করতে হবে। তারপর থাকছে ইন অ্যাপ বিলিং- যার মাধ্যমে অ্যাপের মধ্যে ফিচার, কনটেন্ট বিক্রি করার বিশেষ সুবিধা রয়েছে।
সাবস্ক্রিপশনসাবস্ক্রিপশন এমন একটি পদ্ধতি যার সাহায্যে ডেভেলপারের জন্য চলমান আয়ের একটি সুযোগ তৈরি হয়। সাবস্ক্রিপশন ব্যাপারটা অনেকটা উপরে বর্ণিত ডিজিটাল ফিচার বা কন্টেন্ট বিক্রির মতো।
তবে এ ক্ষেত্রে মাস কিংবা বার্ষিকভিত্তিতে পেমেন্ট নেওয়া যাবে ব্যবহারকারীদের কাছ থেকে। ডেভেলপার যদি অ্যাপে সাবস্ক্রিপশন ফিচার সেট করে থাকেন তাহলে পেমেন্ট ও চেকআউটের মতো বিষয়গুলো গুগল প্লে হ্যান্ডেল করে থাকে খুবই স্মার্টলি।
2
অ্যাডমব অ্যাডগুগলের আরেকটি সেবা হচ্ছে অ্যাডমব, যা মোবাইল অ্যাপ মনেটাইজেশনের জন্য দারুণ জনপ্রিয়। এ ক্ষেত্রে অ্যাপটি ফ্রি হলেও এর মধ্যে অ্যাডমবের বিভিন্ন সাইজের বিজ্ঞাপন থাকে।
ব্যবহারকারীরা এসব অ্যাপ দেখলে কিংবা ক্লিক করলে সেটির ভিত্তিতে অ্যাডমব ডেভেলপারকে পে করে থাকে। মাসে ১০০ ডলারের উপর আয় করলে গুগল থেকে পরের মাসে তা ডেভেলপারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় গুগল।
ই-কমার্সএ সেবা শুধু যুক্তরাষ্ট্রের ডেভেলপারদের জন্য। এটি অ্যান্ড্রয়েড পে-এর সাহায্যে বিভিন্ন পণ্য যেমন ঘড়ি, টিভি ইত্যাদি বিক্রির সুবিধা দিচ্ছে। ব্যবহারকারী ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনার সুযোগ পাবেন এ ফিচার ব্যবহার করে।
এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ব্যবহারকারীদের কেনাকাটা অনেক সহজ করে দেয় ।খুব কম ডেটা ব্যবহার করে পণ্য কেনার অর্থ পরিশোধের সুযোগ করে দেয়। একইভাবে ডেভেলপারদেরও রাজস্ব আয়ের পথও মৃসন করেছে।
আরও পড়ুন
প্লেস্টোর থেকে ডেভেলপাররা আয় করেন যেভাবে প্লেস্টোর থেকে ডেভেলপাররা আয় করেন যেভাবে Reviewed by TIPS BANGLS on September 08, 2018 Rating: 5

সফল ট্রাভেল ব্লগার হওয়ার ৭ টিপস

September 08, 2018
ফারজানা মাহমুদ পপি, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদের সময় মজা করে ঘুরে বেড়াচ্ছেন। দারুণ সব জায়গায় যাচ্ছেন। মজার সব অভিজ্ঞতা হচ্ছে। এর মধ্যে কয়েকজন সেগুলো তুলে ধরছেন অনলাইন। এ থেকে আয়ও করছেন বেশ। স্বপ্নের মতো মনে হচ্ছে- তাই না? তবে এটি স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বব্যাপী ভ্রমণ ব্লগের বড় বাজার রয়েছে, এর চাহিদাও বাড়ছে।
আপনি যেখানে ঘুরে বেড়াচ্ছেন তার গল্পের ঢংয়ে তুলে ধরুন। ভ্রমন সম্পর্কে জানান। পাঠক আসবেই, যা টেনে নিয়ে আসবে বিজ্ঞাপনও। এ থেকে আয় হবে বড় অংকের অর্থ।
একজনের ভ্রমণ ব্লগারের গল্প বলি। ক্রিস্টি উডো নামের সান ডিয়াগো শহরের ৩৬ বছর বয়সী এক নারী ২০১০ সালে তার ভ্রমণ ব্লগ শুরু করেন। এর আগে তিনি নিজের হিসাবরক্ষণ ব্যবসার আর্থিক উপদেষ্টা ছিলেন।
প্রথমদিকে ব্লগ লিখে বিখ্যাত হয়ে ওঠা এ পর্যটক একটু কম উৎসাহী ছিলেন। ধীরে ধীরে তিনি অকুতোভয় গতিতে এগিয়ে চলেছেন। গত ছয় বছরে তিনি ভ্রমণ ব্লগার ও ফটোগ্রাফার হিসেবে বিশ্বভ্রমণ করেছেন। গত বছর লাখ ডলার ছিল তার বার্ষিক আয়।
বলছিলাম বিশ্বব্যাপী ভ্রমণ ব্লগের বড় বাজার রয়েছে। তবে সবার জন্য সহায়ক ও তথ্যপূর্ণ ব্লগ লেখা সহজ নয়। এজন্য আপনাকে বেশ মনোযোগী হতে হবে। অর্জন করতে হবে দক্ষতাও।
সর্বশেষ ট্রাভেল ট্রেন্ডস রিপোর্ট অনুযায়ী, ৯২ শতাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ট্রাভেল ব্লগের মাধ্যমে অনুপ্রাণিত হন। এ ছাড়া প্রায় ৭২ শতাংশ লোক সোশ্যাল মিডিয়ায় তার বন্ধুদের মতামতের ভিত্তিতে ভ্রমণে স্থান নির্ধারণ ও পরিবর্তন করে থাকে।
তাই আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন ও এ বিষয়ে সবাইকে জানানোর মাধ্যমে আয় করতে চান তাহলে একজন ভ্রমন বিষয়ক ব্লগার হিসেবে কাজ শুরু করতে পারেন। একজন সফল ভ্রমণ ব্লগার হওয়ার সাতটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো:
যথাযথ কারণ নির্ধারণ
আপনি একটি ভ্রমণ বিষয়ক ব্লগ লিখলেই সবাই পড়বে না। সেটির প্রতি অন্যদের আগ্রহ থাকতেও হবে। আপনাকে মনে করতে হবে আপনি যেখানে যাবেন সেখানকার ভ্রমণ খরচ, হোটেল ভাড়া সবাই আপনার এই লেখনীর মাধ্যমে উঠে আসতে হবে। আপনার ভবিষৎ রুপরেখা চূড়ান্ত করেই তবেই ভ্রমণ করুন ও লিখুন।
নিশ বিষয় বাছাই করুন
প্রথমদিন আপনি থাইল্যান্ডের একটি রাজকীয় হোটেল সম্পর্কে লিখলেন। দ্বিতীয়দিন আপনি বার্লিনের একটি সস্তা রেস্টুরেন্ট সম্পর্কে লিখলেন। বুঝতে পারছেন কি হবে? আপনার পাঠকরা দ্বিধান্তিত হবে।
আপনি যে বিষয়ে লিখবেন তাতে আপনার অভিজ্ঞ হতে হবে এবং নিজস্ব বিষয় থাকতে হবে। কারণ আপনার একটি নির্দিষ্ট বিষয় আপনাকে হাজারো ব্লগারের থেকে ভিন্ন করবে।
বিশ্বের সফল ব্লগাররা একটি নির্দিষ্ট বিষয় নিয়েই লিখে থাকেন। যেমন ফিমেল ট্রাভেল, ফ্যামিলি ট্রাভেল, লাক্সারি ট্র্যাভেল, ফ্যাশন ট্রাভেল, বাজেট ইউরোপ ট্রাভেল, সিনিয়র ট্রাভেল ইত্যাদি। তাই আপনাকে প্রথমেই আপনার কাঙ্খিত পাঠক খুঁজতে হবে এবং তাদের আগ্রহের বিষয়েই লিখতে হবে।
ভালো গল্প লিখুন
সবাই একটি ভালো গল্প পড়তে চায়। তাই যখনই আপনি কোনো বিষয়ে লিখবেন তার একটি ভালো গল্প থাকতে হবে। একটি সিনেমার মতোই আপনার শুরু, মধ্যকার কাহিনী ও শেষটা ভালো হওয়া চাই। একজন নায়ক এবং ভিলেনের বাইরে অন্যদের উত্তেজনাও আপনাকে চিন্তা করতে হবে।
Travel-girl-techShohor
সমাধান দিন
মানুষ একটি সমস্যার সমাধান চায়। তারা আদ্যোপান্ত জানতে চায়। তাই আপনার ব্লগের ডিজাইনটা হতে হবে একটি সমাধানের প্লাটফর্ম। ফলে একজন পাঠকের জানার আগ্রহের শেষটা পর্যন্ত আপনাকে আপনার ব্লগেই রাখতে হবে।
তাকে যেন একই বিষয়ের আরেকটি তথ্য পাওয়ার জন্য অন্য কোনো ব্লগে ভিজিট করতে না হয়। শুধু নিজের অভিজ্ঞতা না বলে পাঠক কিভাবে আরও ভালোভাবে তার ভ্রমণটি করতে পারে সেটি জানাতে হবে।
বিস্তারিত লিখুন
আবারও বলছি, শুধু আপনার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখলে হবে না। পাঠকদের এর বিস্তারিত জানাতে হবে। লেখার পাশাপাশি আপনাকে যথেষ্ঠ ছবিও দিতে হবে। ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া চলবে না।
প্রয়োজনীয় তথ্য যেমন বিভিন্ন খরচ, কোন সময় খোলা থাকে, কিভাবে স্থানটি সহজে খুঁজে পাওয়া যাবে ইত্যাদি ছোট ছোট তথ্যও দিতে হবে।
হাল ছেড়ে দিবেন না
কিছুদিন লিখলেন। সফলতা না দেখে হাল ছেড়ে দিলেন এমনটি করলে চলবে না। ট্রাভেল ব্লগিংয়ে সফল হতে হলে অনেক পরিশ্রম ও সময় দিতে হয়। তাই হতাশ না হয়ে অপেক্ষা করতে হবে।
ভালো ফলোয়ার পেতে পরিমানের চেয়ে বরং মানের দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়া, সাবস্কাইবার, মেইলিং লিস্টসহ বিভিন্নভাবে ফলোয়ার অর্জন করুন। তবে অবশ্যই স্প্যামিং করবেন না। এতে হিতে বিপরীত হবে।
Lauren-Travel-blogger-techshohor
সাধ্যের বাইরে যাবেন না
আপনি একটি স্থানে না গিয়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে লিখে ফেললেন। এটি মোটেও করবেন না। একজন ভালো ট্রাভেল ব্লগার হতে খুব ভালো ব্লগিং কিংবা ওয়েব ডিজাইনে দক্ষতার প্রয়োজন নেই। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আপনাকে নিজের সাধ্যের মধ্যেই সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করতে হবে। তাই বলে থেমে থাকলে চলবে না।
আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, আপনি যদি পথে না নামেন তাহলে কিছুই ঘটবে না। তাই বুঝে শুনে, পরিকল্পনা করে, নিজের পছন্দের বিষয়বস্তু বুঝে এবং কাজ করার লক্ষ্য নিয়ে নেমে পড়ুন। চেষ্টা থাকলে অবশ্যই সফল হবেন।
সিএনএন অবলম্বনে
সফল ট্রাভেল ব্লগার হওয়ার ৭ টিপস সফল ট্রাভেল ব্লগার হওয়ার ৭ টিপস Reviewed by TIPS BANGLS on September 08, 2018 Rating: 5

মেলায় আউটসোর্সিং নিয়ে আমিনুরের নতুন বই

September 08, 2018

 কনটেন্ট কাউন্সিলর : নতুনরা অনলাইনে আউটসোর্সিং কাজ করতে গেলে নানা সমস্যায় পড়েন। কিভাবে ও কোথা থেকে কাজ শুরু করবেন তা নিয়ে বিপাকে পড়েন অনেকেই।
সমস্যাটির সমাধানে বইমেলায় এসেছে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং শুরু করেছি যেভাবে’ নামক বই। বইটি লিখেছেন মো. আমিনুর রহমান
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কী?  কিভাবে করতে হয়? কোথায় কাজ পাওয়া যায় ইত্যাদি বিষয় বইটিতে তুলে ধরা হয়েছে। অনলাইনে কাজের জন্য বিড করতে হয় কীভাবে, কীভাবে কভার লেটার লিখতে হয়, অর্থ উত্তোলন করতে হয় কীভাবে বিস্তারিত দেয়া রয়েছে বইটিতে। এ ছাড়া ছয়জন সফল ফ্রিল্যান্সারয়ের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এতে।
মো. আমিনুর রহমান টেকশহর ডটকমকে বলেন, আউসোর্সিং নিয়ে আমার আরো পাঁচটি বই পূর্বে প্রকাশ হয়েছিল। আশা করছি অন্যান্য বইয়ের মতো এই বইটিও নতুনদের উপকারে আসবে। ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, শুরু করতে পারবেন, সফল হতে পারবেন।
বইটির লেখক মো. আমিনুর রহমান লেখাপড়া করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে। লেখালেখির পাশাপাশি তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী।
একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪২০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে ১১০ টাকায়। এ ছাড়া চাইলে রকমারি ডটকম থেকে অনলাইনে কেনা যাবে বইটি।
তুসিন আহমেদ
মেলায় আউটসোর্সিং নিয়ে আমিনুরের নতুন বই মেলায় আউটসোর্সিং নিয়ে আমিনুরের নতুন বই Reviewed by TIPS BANGLS on September 08, 2018 Rating: 5

গুগলের লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন যেভাবে 100

September 08, 2018
 কনটেন্ট কাউন্সিলর : গুগল ব্যবহারকারীদের লোকেশনের তথ্য নেয়। এমন কি মুঠোফোনের অবস্থান সেবা বন্ধ করা থাকলেও ব্যবহারকারীর লোকেশন চলে যাচ্ছে গুগলের কাছে। এই খবর নতুন নয়।

লোকেশনভিত্তিক নানা অ্যাপের কল্যাণে লোকেশন বন্ধ থাকলেও খবর ব্যবহারকারী অবস্থানের খবর পৌঁছে যায় গুগলের কাছে। মূলত ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে ব্যবহারকারীর লোকেশন পৌঁছে যায় গুগলের সার্ভারে।
তবে কৌশল জানা থাকলে গুগলের লোকেশন ট্র্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সেটাই তুলে ধরা হল এই টিউটোরিয়ালে।
প্রথমে  অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে ‘google’ অপশনে যেতে হবে।
এরপর ‘Google Account’ থেকে ‘Data & personalisation’ ট্যাবে যেতে হবে।
যেখান থেকে  ‘Web & App Activity off’ অপশনে প্রবেশ করে তা বন্ধ করে দিতে হবে।
এছাড়া লোকেশন হিস্টোরিও অফ করে দিতে হবে। এই কাজটি করতে গুগল অ্যাকাউন্ট অপশন থেকে ‘Data & personalisation’ অপশনে যেতে হবে।
তারপর ‘location hostory’ তে যেতে হবে। সেখান থেকে ‘user location history’ অপশনটি বন্ধ করে দিতে হবে।
এতে গুগল আর লোকেশন ট্র্যাকিং করতে পারবে না। তবে যে সকল অ্যাপ ব্যবহার করতে লোকেশন অনুমতির প্রয়োজন হয় সেগুলো অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে।
তুসিন আহমেদ
আরো পড়ুন: 
গুগলের লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন যেভাবে 100 গুগলের লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন যেভাবে 100 Reviewed by TIPS BANGLS on September 08, 2018 Rating: 5

ঘড়ে বসে অয় করুন সরাজিবন আপনার মোবাইলে।100% পেমেন্ট

September 06, 2018


কাজ।
পতি দিন ১০ টাকার Task পাবেন unlimtd video দেখতে পারবেন। unlimtd income
পতি রেফার ৫০ পয়সা, এক জন কে রেফার করলে সে যদি ১০০ টাকার কাজ করে তাহলে আপনে পাবেন ৫ টাকা।
১০০০% পেমেন্ট করে।
৫০ টাকা হলেই বিকাশ, রিচার্জ, রকেট,নিতে পারবেন।
দেরি না করে এখনি কাজ শরু করুন।
টাকা না পাইলে আমি দিব।
একবার কাজ করেই দেখুন।
রেফার কড 01722834992
App dawonlod link
 
 
 
 
 

dawnlod   কাজ না বুঝলে ভিডিও দেখুন 
ঘড়ে বসে অয় করুন সরাজিবন আপনার মোবাইলে।100% পেমেন্ট ঘড়ে বসে অয় করুন সরাজিবন আপনার মোবাইলে।100% পেমেন্ট Reviewed by TIPS BANGLS on September 06, 2018 Rating: 5
Powered by Blogger.