
কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় ইন্টারনেট যোগাযোগ সেবা স্কাইপে যুক্ত হচ্ছে এসএমএস সেবা।
এ সেবায় ডেস্কটপ স্কাইপ অ্য়াপ থেকে সরাসরি মোবাইলে পাওয়া এসএমএসের উত্তর দেয়া যাবে বা পাঠানো যাবে।
মূলত ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করার মধ্যে যাতে ফোনের দিকে না তাকাতে হয় সে জন্যই ফিচারটি যুক্ত করা হয়েছে। আপাতত স্কাইপ ইনসাইডার বা বেটা টেস্টারটদের জন্যই ফিচারটি উন্মুক্ত করা হলেও ধীরে ধীরে সবার জন্যই চালু করা হবে।
তবে আইফোনে ফিচারটি আসার সম্ভাবনা নেই। অ্য়াপল তাদের নিজস্ব সিস্টেম ছাড়া অন্য থার্ড পার্টি অ্য়াপকে এসএমএস পড়তে বা ব্যবহার করতে দেয় না। তাই শুধু অ্য়ান্ড্রয়েড ব্যবহারকারীরাই ফিচারটি উপভোগ করতে পারবেন।
সেবাটির নাম দেয়া হয়েছে ‘এসএমএস কানেক্ট’। যারা সবসময়ই স্কাইপ সেবা ফোন এবং পিসি দুটিতেই ব্যবহার করেন তাদের জন্য নতুন ফিচারটি অত্যন্ত কাজের হবে।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ
স্কাইপ ডেস্কটপ থেকে পাঠানো যাবে এসএমএস
Reviewed by TIPS BANGLS
on
August 21, 2018
Rating:

No comments: