ছাড়পত্র পেল ঈদের দুই ছবি. - BDTIPS25 .GA

ছাড়পত্র পেল ঈদের দুই ছবি.

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খানঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ও মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখ’ ছবি দুটি কর্তনবিহীন ছাড়পত্র পেয়েছে। রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পায় ছবি দুটি। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহের পর্দার জন্য প্রস্তুত ছবি দুটি।
‘মনে রেখ’ ছবিতে কলকাতার বনি সেনগুপ্ত ও মাহিয়া মাহি‘মনে রেখ’ ছবিতে কলকাতার বনি সেনগুপ্ত ও মাহিয়া মাহিগত সপ্তাহে প্রিভিউয়ের জন্য সেন্সর বোর্ডে জমা পড়ে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখ’। আজ সন্ধ্যায় ছবি দুটির সেন্সর ছাড়পত্র প্রাপ্তি নিশ্চিত করেন বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘দুপুর থেকে ছবি দুটি পরপর দেখেছি। কোনো অংশে অসংগতি পাওয়া যায়নি।’
শাপলা মিডিয়া প্রযোজিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। হার্টবিট প্রোডাকশনের ‘মনে রেখ’ ছবির নায়ক-নায়িকা মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত। দুটি ছবিই পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
ছাড়পত্র পেল ঈদের দুই ছবি. ছাড়পত্র পেল ঈদের দুই ছবি. Reviewed by TIPS BANGLS on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.