যেভাবে পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছবেন - BDTIPS25 .GA

যেভাবে পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছবেন


Symphony 2018
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ডিজিটাল এ যুগে অফিস, পড়াশুনা কিংবা গবেষণার কাজে প্রেজেন্টেশন তৈরির প্রয়োজন হয়। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের মাধ‍্যমে কাজটি সহজেই করা যায়।
এছাড়া, অনলাইনে পাওয়ার পয়েন্টের অনেক ডেমো টেম্পলেট পাওয়া যায়। যা কাজকে আরও সহজ করে তোলে। তবে অসুবিধা হল অনেক টেম্পলেটের নিচে কপিরাইট টেক্সট যুক্ত থাকে। সেগুলো চাইলে সাধারণ নিয়মে এডিট করা বা মুছে ফেলা যায়। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করতে হবে।
তারপর উপরের প‍্যানেল থেকে ‘view’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর ‘slide Master’ অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে স্লাইড মাস্টার অপশনের ডান পাশে নিচের দিকে কপিরাইট টেক্সটের অংশটুকু দেখা যাবে। যা এডিট করা যাবে। এছাড়া, চাইলে ডিলেটও করা যাবে।
এরপর উপর থেকে ‘close master view’ অপশনে ক্লিক করতে হবে।
এভাবে, পাওয়ার পয়েন্ট থেকে ফুটারে থাকা কপিরাইট টেক্সট ডিলেট বা এডিট করা যাবে।
যেভাবে পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছবেন যেভাবে পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছবেন Reviewed by TIPS BANGLS on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.