অ্যান্ড্রয়েড ম্যাসেজেস ডেস্কটপে ব‍্যবহার করবেন যেভাবে - BDTIPS25 .GA

অ্যান্ড্রয়েড ম্যাসেজেস ডেস্কটপে ব‍্যবহার করবেন যেভাবে


তুসিন আহমেদ, টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : সরাসরি ব্রাউজার থেকেই ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ম্যাসেজেস।
সম্প্রতি ফিচারটি উন্মোচন করা হয়েছে। শুধু চ্যাট করাই নয়, এর মাধ্যমে এসএমএস পাঠানোর কাজও সেরে নেয়া যাবে। সেবাটি পর্যায়ক্রমে সবার জন্য চালু করছে গুগল।
কিভাবে অ্যান্ড্রয়েড ম্যাসেজেস ডেস্কটপে ব‍্যবহার করবেন তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো-
প্রথমে গুগল প্লেস্টোর থেকে সর্বশেষ আপডেটের অ্যান্ড্রয়েড ম্যাসেজেস অ্যাপটি ডাউনলোড করতে হবে।
ফোনে থাকা অ্যান্ড্রয়েড ম্যাসেজে অ্যাপটি চালু করতে হবে।
এরপর অ্যাপের উপরের ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে ‘more options’ মেনু থেকে ‘messages for web’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর কম্পিউটারের ওয়েবব্রাউজার দিয়ে এই ঠিকানায় যেতে হবে।
এরপর কিউআর কোড প্রদর্শিত হবে। ফোনে কোডটি স্ক‍্যান করতে হবে, যা অনেকটা হোয়াটসঅ‍্যাপের ডেস্কটপ সুবিধার মতোই কাজ করবে।
কিউআর কোড স্ক‍্যান করার পরে কিছুটা সময় নিয়ে ম‍্যাসেজগুলো লোড হবে। এভাবে অ্যান্ড্রয়েড ম‍্যাসেজেসর ডেক্সটপ সুবিধা ব‍্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ম্যাসেজেস ডেস্কটপে ব‍্যবহার করবেন যেভাবে অ্যান্ড্রয়েড ম্যাসেজেস ডেস্কটপে ব‍্যবহার করবেন যেভাবে Reviewed by TIPS BANGLS on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.